মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা মহিলা দলের উদ্যোগে ৯এপ্রিল সোমবার বিকেল ৪টায় বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবু সাইদ মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।
র্যালীতে অংশগ্রহণকারীরা জাতীয়তাবাদী মহিলা দলের পতাকা ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিতে দিতে অগ্রসর হন। “গণতন্ত্র মুক্ত করো, ভোটাধিকার ফিরিয়ে দাও, জিয়ার সৈনিক এক হও”—এইসব শ্লোগানে শহর মুখরিত হয়ে ওঠে। সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে র্যালীটি উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
পরে আবু সাইদ মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর বিএনপির সভাপতি মোঃ নাসির উদ্দীন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা মহিলা দলের সভানেত্রী কাজী নিলুতাজ বেগম এবং সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সিনিয়র সহ- সভাপতি উম্মে কুলসুম সুলতানা লিনা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা দল নেত্রী পাইলুং সিং মারমা, জোসনা বেগম, মনোয়ারা বেগম, মাক্য প্রু মারমা ও নৈশৈমে মারমা।
এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ড ও সদর উপজেলার ৩নং বান্দরবান সদর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়ন হতে মহিলা দলের নেতাকর্মীগণ অংশ গ্রহণ করে।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সবসময় গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা আরও বলেন, আগামী দিনে আন্দোলন-সংগ্রামে মহিলা দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
