কুড়িগ্রামকে সর্বক্ষেত্রে এগিয়ে নিতে হবে : জেলা প্রশাসক

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের নবযোগদানকৃত জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেছেন শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জেলা কুড়িগ্রাম। এই জেলাকে সর্বক্ষেত্রে এগিয়ে নিতে হবে। এজন্য সকলকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভুরুঙ্গামারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি ।

তিনি আরো বলেন, কয়েক দিন পর শারদীয় দুর্গোৎসব উৎসবটি সফল, সুন্দর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। এ সময় বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার খন্দকার সারওয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, জামায়াতের উপজেলা আমির আনোয়ার হোসেন, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজ কিরন, মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আব্দুল মজিদ, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, ইউপি চেয়ারম্যান মানিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন প্রমুখ।

এর আগে ভূরুঙ্গামারী উপজেলার নামকরণ, সমস্যা, সম্ভাবনা ও দর্শনীয় স্থান নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, জুলাই যোদ্ধা ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Button