ভূরুঙ্গামারীতে উপজেলা ইয়ুথ প্লাটফর্মের সভা অনুষ্ঠিত

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):

ভূরুঙ্গামারীতে উপজেলা ইয়ুথ প্লাটফর্ম ও ইউনিয়ন যুব সংগঠনের ২০২৫ সালের কর্মপরিকল্পনা রিভিউ এবং সাসইটেইনেবল কর্মপরিকল্পনা তৈরীর প্রস্তুতি গ্রহণে লক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ইয়ুথ প্লাটফর্মের আয়োজনে চাইল্ড নট ব্রাইট প্রোজেক্টের উদ্যোগে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে এবং এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশে আর্থিক ও কারিগরি সহযোগিতায় উপজেলা ইয়ুথ প্লাটফর্মের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ইয়ুথ প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী।

এ সময় উপজেলা ইয়ুথ প্লাটফর্মের সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মৌসুমী খাতুন সহ ইউনিয়ন যুব সংগঠন গুলোর সভাপতি সম্পাদক ও সিএনবির ফিল্ট ফ্যাসিলিটেটর গণ উপস্থিত ছিলেন।

সভায় ইউনিয়ন যুব সংগঠন ও উপজেলা প্লাটফর্মের মধ্যে সমন্বয় সাধন এবং কর্মপরিকল্পনা তৈরী ও বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রম সক্রিয় ও শক্তিশালী করার বিষয়ে আলোকপাত করা হয়।

Share Button