শফিকুল ইসলাম শফিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী শাখা সমন্বয় পরিবারের উদ্যোগে ব্রিজের মোকায় মাটি ভরাট করা হয়েছে। সমন্বয় পরিবারের পরিচালক হাফিজুর রহমানে হাফিজের নেতৃত্বে গতকাল নাগেশ্বরী পৌরসভার গিরারপার (কালিরপাট) পানাকুড়ি বটতলা দাখিল মাদ্রাসা সংলগ্ন গিড়াই ব্রীজের মোকা ভাঙ্গন রোধে মাটি ভরাট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সিটি ব্যাংক-এর সহকারী অফিসার মোজাম্মেল হক, ভাওয়াইয়া শিল্পী ও সাংবাদিক শফিকুল ইসলাম শফি, সমন্বয় পরিবারের সদস্য রেজাউল করিম নয়ন, হাফিজুর রহমান, হাবিবুর রহমান, নাইম প্রমুখ।
