মৌচাক উপদেষ্টা আলেয়া খাতুন লাভলীর জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার:

সাহিত্যের কাগজ মৌচাক এর উপদেষ্টা ও রংপুর মহানগর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন লাভলী এর জন্মদিন পালিত হয়েছে। সিটি পার্ক মার্কেট ২য় তলায় মৌচাক কার্যালয়ে মৌচাক পরিবারের আয়োজনে জন্মদিন উপলক্ষে কেক কাটা, অনুভুতি ব্যক্ত ও ফুলের শুভেচ্ছা বিনিময় হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌচাক প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল, উপদেষ্টা শাহীনা সুলতানা, উপদেষ্টা রবিউল ইসলাম রবি, সহকারী সম্পাদক কবিরাজ ইসমাইল মোল্লা, মৌচাক পরিবারের সদস্য হাকীম আতাউর রহমান লিটন, খালিদ সাইফুল্লাহ, অভিযাত্রিক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, কবি হাসনাইন রাব্বী, সাংবাদিক মাহফুজুল ইসলাম প্রিন্স প্রমুখ। সঞ্চালনা করেন মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন। পরে মৌচাক পরিবারের সদস্যদের কেমন ঈদ কাটলো সে বিষয়ে অনুভুতিমুলক আলোচনা হয়।

Share Button