পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি বাইমাইল এলাকায় একটি কলোনিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কলোনির ৩৬টি ঘর পুড়ে গেছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিস ও এলাকাবাসির সূত্রে জানা গেছে, রোববার ভোর রাত পৌণে চারটার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ির বাইমাইল শতদল মাঠ এলাকার নাজমূল হোসেন, আবু বকর, বাবু ও রায়হান উদ্দিনের টিনশেট আধা পাকা দোতলা কলোনিতে আগুন লাগে। আগুন জ্বলতে দেখে সদ্য এইচ এস সি পরীক্ষা শেষ করা ঝাড়া আহমেদ রোববার ভোর ৩টা ৫৫মিনিটে জয়দেবপুর ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট বিশ মিনিটের চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই কলোনির ৩৬টি ঘর ও সব আসবাবপত্র পুড়ে গেছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকারিয়া খান জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কর্মীরা আগুন নেভায়। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
