নয়া খবর রিপোর্টঃ
নাগেশ্বরীতে অটো রিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই অটো রিকশার চারজন যাত্রী। শনিবার দুপুর ১২টায় উপজেলার নেওয়াশী ইউনিয়নের গোবর্ধনকুটি গ্রামে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত সাড়ে চার বছরের শিশু লাফছু নেওয়াশী ইউনিয়নের গোবর্ধনকুটি গ্রামের মাইদুল ইসলামের সন্তান। আহতরা হলেন, কাছারী পায়ড়াডাঙ্গা গ্রামের মোস্তফা মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (৪০), তার ছেলে মমিনুল ইসলাম (২২), মমিনুলের স্ত্রী বিলকিছ পারভীন (২০) ও বল্লভপুরের নুর ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২৫)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, লাফছু বাড়ির পাশে নাগেশ্বরী-নেওয়াশী সড়কে খেলছিল। এ সময় নাগেশ্বরী থেকে আশা একটি অটো রিকশা তাকে সজোড়ে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ পাশের পুকুরে পড়ে যায়। এতে শিশু লাফছুসহ ওই যাত্রীরা আহত হন। স্থানীয়রা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু লাফছুকে মৃত ঘোষণা করেন।
