কচাকাটায় বিজয় দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা

কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি:

মানবতার সেবায় নতুন এক নাম সংযোজন করে আলোচনায় উঠে আসছে বেসরকারি সংস্থা আশা, দিয়ে যাচ্ছে প্রয়োজনীয় সেবা, আশা যেন সত্যি সত্যি আশার ফুল হয়ে ফুটেছে। এমন মানবিক কাজ লক্ষ্য করা গেছে কুড়িগ্রাম জেলার প্রস্তাবিত কচাকাটা উপজেলায় এলাকায়। বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি দিয়ে যাচ্ছেন চিকিৎসা সেবা। এর‌ই ধারাবাহিকতায় বুধবার (১৩ই ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজন করে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদানের।এসময় শিশু, নারী পুরুষসহ জটিল ও কঠিন রোগের পরীক্ষাসহ দেয়া হয় ঔষধ সামগ্রী। জানা যায়, সংস্থার নিয়োগ প্রাপ্ত চিকিৎসক নিয়মিত আশার সদস্যদের চিকিৎসা দেয়ার পাশাপাশি বহিরাগত স্থানীয় মানুষের মাঝে এই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, প্রতিষ্ঠানের এমন সেবামূলক কাজের প্রচার ও প্রসার লাভে আয়োজন করেন এমন উদ্যোগের।

এসময় উপস্থিত ছিলেন আশা ভুরুঙ্গামারী এরিয়া ব্যাবস্থাপক ওহেদুল ইসলাম, কচাকাটা ব্রাঞ্চ ব্যাবস্থাপক মোশারফ হোসেন, হেলথ কেয়ার ইনচার্জ চিকিৎসক জাহিদুল ইসলাম , কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান কবীর, শিশু নিকেতন কচাকাটার অধ্যক্ষ মোঃ আনিছুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংবাদিক রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সহ চিকিৎসা নিতে আসা বিভিন্ন বয়সের মানুষ ও শিক্ষক শিক্ষার্থী।

Share Button