ফুলবাড়িতে ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করে পাঁচ প্রতিষ্ঠানের জরিমানা

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

বাড়তি দাম,অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণের কারণে কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাঁচটি প্রতিষ্ঠানের ভ্রাম্যমান অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ১৯ ডিসেম্বর সকার ১১ টা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত ফুলবাড়ী বাজারে ফলের দোকান ,মুদির দোকান, মিষ্টির দোকান, কাঁচামাল ও ভেটেনারি ওষুধের দোকানে অভিযান চালিয়ে পাঁচটি দোকানে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম ও লালমনিরহাটের সহকারী পরিচালক এ,এস,এম মাসুদ উদ দৌলা। এসময় তেলের ডিপুতে মূল্য তালিকা না থাকায় সতর্ক করেন তিনি।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম ও লালমনিরহাটের সহকারী পরিচালক এ,এস,এম মাসুদ উদ দৌলা জানান,সারা দেশের ন্যায় ফুলবাড়ী বাজারে ফলের দোকান ,মুদির দোকান, মিষ্টির দোকান, কাঁচামাল ও ভেটেনারি ওষুধের দোকানে অভিযান চালিয়ে পাঁচটি দোকানে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান কালে উপস্থিত ছিলেন, উপজেলা সম্পদের ভেটেনারি সার্জন ডাক্তার মওদুদ হাসান,ফুলবাড়ী থানার এসআই নাজমুল হকসহ আরো অনেকে।

Share Button