আতিকুর রহমান রাজা’র কবিতা-“আমি এসেছি”

আমি এসেছি
আতিকুর রহমান রাজা

জাগো জাগো শিক্ষক যুবক কৃষক জনতা,
এসেছি আমি তোমাদের মাঝে হইয়োনা হতাশা।
নীরবে থাকা প্রতিবন্ধীর ভাষা হতে দিবোনা নিরাশা,
বিজয় দিবস আমি এসেছি।
অনাহারীর কান্নার আওয়াজ বিলিন করিতে এসেছি আমি,
আমি এসেছি বাংলার মেঘলা আকাশ কেটে সূর্যি মামার হাসি ফোটাতে।
আমি এসেছি রক্তের সাগর পারি দিয়ে ইলিশ পানির মেলা দেখাতে,
আমি এসেছি ভেদাভেদ ভুলে মিলেমিশে থাকাতে।
আমি অন্ধের পথ দেখাতে আলোর টসলাইট,
অপোষহীন অন্যায়ের বিরুদ্ধে করিবো ফাইট।
আমি কখনো ছাত্র হয়ে শিক্ষকের করিবো সম্মান,
কখনো শিক্ষক হয়ে সাজাবো ছাত্র জীবন মান।
আমি ঐ নদীর তরী যে নদীর পাড়ে অসুস্থ মা
অপেক্ষা করে নদী পার হবার,
আমি সেই ডাক্তার গরিব মেহনতি মানুষের পাশে দাড়াবার।
কখনো আমি নাপিত চুল কাটাতে করিনা ভয়,
জেলে হয়ে মাছ ধরি নিজ মুখে দিবার নয়।
বেকারের আহাজারি বিলিন করে আনিবো কর্মের সন্ধান,
বিজয়ের আনন্দে ভরে যাক সকল মানুষের প্রাণ।
কৃষক হয়ে ফসলের মাঠে থাকি নাকো স্থীর,
১৬ই ডিসেম্বর আমি লাখো জনতার ভীড়।

Share Button