কুড়িগ্রামে কবি সাহিত্যিকদের মিলন মেলায় সাহিত্যপত্র ‘মহাকাল’-এর মোড়ক উন্মোচন

নয়া খবর ডেস্ক:
মহান বিজয় দিবসকে সামনে রেখে গতকাল ১৫ই ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় কুড়িগ্রাম শহরের কলেজ মোড়স্থ প্রবীণ হিতৈষী সংঘ হলরুমে কবি সাহিত্যিকদের মিলন মেলায় সাহিত্যপত্র ‘মহাকাল’- এর সূচনা সংখ্যার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামের কবি ও সাংবাদিক আহম্মেদুল কবিরের সভাপতিত্বে উক্ত মোড়ক উন্মোচন ও আলোচনা সভার প্রথমে মোড়ক উন্মোচন করেন কুড়িগ্রামের অন্যতম আবৃত্তি শিল্পী কবি আশীষ বকসি, পরে কুড়িগ্রামের শিল্প সাহিত্য ও সাংস্কৃতির বিষয় নিয়ে বিশেষ আলোচনা করেন আমন্ত্রিত কবিবৃন্দ এবং বিভিন্ন সাহিত্য পত্রিকার সম্পাদকবৃন্দ, স্থানীয় বিষয় ভিত্তিক লেখকবৃন্দ প্রমূখ। আলোচকগন সাহিত্যপত্র ‘মহাকাল’-এর প্রকাশকে স্বাগত জানিয়ে উত্তরোত্তর সাফল্য
কামনা করেন।
সভাপতির বক্তব্যে ‘মহাকাল’- এর সম্পাদক কবি ও সাংবাদিক আহম্মেদুল কবির বলেন, কুড়িগ্রামের সাহিত্যাঙ্গনে যারা লেখালেখি করেন তাঁদের অনেকেরই লেখা বিশ্ব মানের যা জাতীয় ও আন্তর্জাতিক যেকোন সাহিত্যের প্লাটফর্মে প্রতিযোগিতা করার ক্ষমতা রাখে, কিন্তু সঠিক পৃষ্ঠপোষক না থাকায় এবং তাঁদের লেখা প্রকাশের সঠিক জায়গা না থাকায় লেখকরা সেভাবে মূল্যায়ীত হচ্ছে না এজন্য তিনি সাহিত্যপত্র ‘মহাকাল’ প্রকাশের উদ্যোগ নিয়েছেন বলে জানান এবং আশা ব্যক্ত করে বলেন, কুড়িগ্রামের সকল নবীন, প্রবীণ লেখকগণ সাহিত্যপত্রটি তাঁদের নিজেদের মনে করবেন এবং সকল সংকীর্ণতা দুর করে নিজের লেখাটি প্রকাশের জন্য পাঠাবেন। তিনি ঘোষনা করে বলেন, নির্বাচিত মহাকালে প্রকাশিত লেখা থেকে প্রতিবছর বিষয় ভিত্তিক শ্রষ্ঠ লেখকদের আর্থিক পুরুস্কার সন্মামনা ও তাঁদের লিখিতপান্ডুলিপি প্রকাশের উদ্যোগ গ্রহন করা হবে বলে জানান।
Share Button