হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ই ডিসেম্বর) সন্ধ্যায় ৬.৩০ মিনিটে উপজেলা বাস স্ট্যান্ড এলাকা থেকে ফ্রেন্ডশীপ মোড় পর্যন্ত, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ১১তম দফায় ডাকা, দেশব্যাপী ৩৬ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে, কুড়িগ্রাম জেলার স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক, মোঃ আকতারুজ্জামান রনির নেতৃত্বে একটি শান্তিপূর্ণ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, মোঃ আরিফ হোসেন কাজল, কুড়িগ্রাম পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মেহেদি হাসান, চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, মোঃ আব্দুল মোত্তালেব, সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান বাবু, উলিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রিপন মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ রবিউল ইসলাম নয়ন, দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, মোঃ জিয়াউর রহমান, চিলমারী উপজেলা যুবদলের যুগ্ন আহবায় মোঃ জাহাঙ্গীর আলম সাদ্দাম, মোঃ আতাউর রহমান আতিক, জাতীয়তাবাদী বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মোঃ রুহুল আমিন হৃদয়, চিলমারী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক, মোঃ বিপ্লব মিয়া, মোঃ জামিউল ইসলাম জনি, উলিপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক, মোঃ খোকন মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
