রংপুরে হোটেল, রেস্তোরা ও বেকারী মালিকদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

মোঃ রাফিউল ইসলাম (রাব্বি), স্টাফ রিপোর্টার, রংপুর:

রবিবার থেকে রংপুর জেলা হোটেল, রেস্তোরা ও বেকারী মালিকেরা অনির্দিষ্টকালের জন্য তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

শনিবার একটি হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন তারা।

সম্মেলনে জানানো হয়, হোটেল রেস্তোরা ও বেকারী ব্যবসায় ভেজাল দেয়ার মত কিছু নেই। শুধুমাত্র কাঁচামাল ক্রয় করে খাদ্য প্রস্তুত ও বিক্রি করা হয়।

কিন্তু পবিত্র রমজান মাসে অনেক হোটেল রেস্তোরা ও বেকারীকে অস্বাভাবিক হারে জরিমানা করা হয়েছে। এতে করে ছোট বড় হোটেল, রেস্তোরাঁ গুলো ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে।

এরই প্রতিবাদে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রংপুর জেলা শাখা এবং বাংলাদেশ ব্রেড এন্ড বিস্কিট ফ্যাক্টরী মালিক সমিতি রংপুর জেলা শাখার এই কর্মসূচী ঘোষণা করে।

সম্মেলনে দুই সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Button