হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে প্রতিমন্ত্রীর “স্বেচ্ছাধীন তহবিল” থেকে শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও অসুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ (সোমবার) সকাল ১১টার দিকে উপজেলার ডাকবাংলোয়, দুটি শিক্ষা প্রতিষ্ঠান, কাঁচকোল খামার সখিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, রানীগঞ্জ সুবাস বাবুর মন্দির ও ১৫ জন অসুস্থ মানুষের মাঝে নগদ একলক্ষ ২৬ হাজার টাকার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, আলহাজ্ব মোঃ জাকির হোসেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম হারেসসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি চিলমারী ইউনিয়নের উদ্দেশ্যে ডাকবাংলো ত্যাগ করেন বলে জানা যায়।
