নয়া খবর ডেস্ক:ৎ
কুড়িগ্রামের নাগেশ^রীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় এ উপলক্ষে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করণের উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদগর। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনাসভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহানের সভাপতিত্বে এবং প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কোকিল চন্দ্র বিশ্বাসের সঞ্চালণায় অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু প্রমুখ।
