নয়া খবর ডেস্ক:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তি উপজেলার হাসনাবাদ ইউনিয়নের হাউসেরহাট গ্রামের মৃত ফকর উদ্দিনের সন্তান ইজিবাইক চালক শাহালম আলী (৪০)। স্বজন ও এলাকাবাসী জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে শাহালম ব্যাপারীহাট বাজারে ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরতর আহত অবস্থায় তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্কব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, বিদ্যুৎস্পৃষ্ট জনিত কারণে শাহালম নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিলো। তবে তিনি হাসপাতালে আনার আগেই মৃত্যু বরণ করেন।
নাগেশ্বরী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম জানান, এ ঘটনার খবর আমাদের কেউ অবগত করেননি। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
