স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরের খরিফ-১ মৌসুমে আউশ ও পাট প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং কৃষিবিদ মো. শাহরিয়ার হোসেনের বাস্তবায়নে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন চত্বরে নির্বাহী অফিসার ফারজানা জাহানের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার ফিরোজ হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল হাই ভুট্টু প্রমুখ।
