নাগেশ্বরীতে বিতর্ক প্রশিক্ষণ ও পরিবেশ ক্লাব গঠন

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে চারটি স্কুলের চার জন শিক্ষক এবং ২৫ জন শিক্ষার্থীকে বিতর্ক প্রশিক্ষণ দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ)। মালালা ফান্ডের অর্থায়নে এবং গণসাক্ষরতার অভিযানের সহযোগিতায় সোমবার দুপুরে নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন ভাব বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম মোহাম্মাদ আজাদ।

প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ ক্লাব গঠন করা হয় এবং দুর্যোগে সচেতন হতে বিভিন্ন উপকরণ ও ফেস্টুন, ফ্লাইয়ার বিতরণ করা হয়। নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অন্যনা, বিশেষ অতিথি নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম মিয়া, অভিভাবক আব্দুস সাত্তার, ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার মাইদুল ইসলাম প্রমুখ।

Share Button