স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সমৃদ্ধি কর্মসূচির “উন্নয়নে যুব সমাজ” কার্যক্রমের আওতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল উপজেলার বেরুবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়।

আরডিআরএস বাংলাদেশ এর আঞ্চলিক ব্যবস্থাপক নুরুজ্জামানের সভাপতিত্বে এবং সমৃদ্ধি কর্মসূচির প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইকবাল শাহাদতের সঞ্চালণায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১আসনের সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান রুকনুজ্জামান শিমু, বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোবাস্বের আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ, প্রধান শিক্ষক ইউনুছ আলী প্রমুখ।
