সাপ্তাহিক দেশগ্রাম এবং বাংলাদেশ সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল

নয়া খবর রিপোর্টঃ

সাপ্তাহিক দেশগ্রাম এবং বাংলাদেশ সাংস্কৃতিক সোসাইটি আয়োজিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানী ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে সাপ্তাহিক দেশগ্রামের সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ সাংস্কৃতিক সোসাইটির চেয়ারম্যান মোস্তফা কামাল মাহদীর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন প্রখ্যাত সংগীতজ্ঞ, গবেষক, সাহিত্যিক এবং পরিশীলীত কন্ঠস্বর প্রাকৃতজ শামিমরুমি টিটন। তাফসীর পেশ করেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা খন্দকার শহীদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত কবি সৈয়দ নাজমুল আহসান, সাংবাদিক ও কবি আবিদ আজম, আসক এর নেতা এ কে সেলিম ভূঁইয়া, সাংস্কৃতিক সোসাইটির ভাইস-চেয়ারম্যান মাইস মন, নূর হজ্ব কাফেলার পরিচালক আলহাজ্ব সাঈদ খান। বক্তব্য রাখেন হাতিরঝিল থানা সভাপতি মোস্তাফিজুর রহমান, বনানী থানা সভাপতি জহিরুল ইসলাম, দারুসসালাম সভাপতি মিলন আল মামুন ও কবি রাসেল। এছাড়াও প্রখ্যাত সংগীতজ্ঞ সুফী হাবিব মোস্তফা, সোসাইটির ভাইস-চেয়ারম্যান ইঞ্জি, মোফাজ্জল ভূঁইয়া স্বপনসহ লাওহে মাহফুজ, শিহাব, সুজন, শাহীন, তিতাস, ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলে।

Share Button