কালিয়াকৈরে পুলিশী তৎপরতায় আইন শৃংখলার উন্নয়ন

পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর থানায় ওসি আলমগীর হোসেন মজুমদার যোগদানের পর থেকে পুলিশী তৎপরতায় আইন শৃংখলার
ব্যপক উন্নয়ন হয়েছে।পুর্বে উপজেলার ভিবিন্ন এলাকায় ডাকাতি,ছিনতাই ভিবিন্ন অপরাধ মূলক কর্ম কান্ড সংগঠিত হয়ে থাকত।আজকে অনেক কমে এসেছে।যেমন,উপজেলার পাইকপাড়া এলাকায়,পৌরসভাস্থ কালামপুর এলাকায়,বাড়ইপাড়া,ঢাকা-টাংগাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর চন্দ্রা ফরেস্ট এলাকায় ডাতাতি এবং গরু চুড়ি কমে এসেছে।এতে করে উপজেলার জনমনে সস্থী ফিরে
এসেছে।এখন পুলিশী কার্যক্রমে জনগনের দার গোড়ায় পুলিশী সেবা পেয়ে জনগনের মনে ব্যবপ আস্থা সৃস্টি করছে।এছাড়া ও
বর্তমান মাদক নির্মূলের জন্য উপজেলা পুলিশ প্রশাসনের উদ্দ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে।গত ১৮ সেপ.২০১৮ থেকে১২ মে ২০১৯ইং তারিখ পর্যন্ত কালিয়াকৈর থানায় সর্বমোট ২৮০টি মামলা,আসামী ৩৭৯ জন,এর মধ্যে ইয়াবা উদ্ধার ৬১২৮পিচ,গাজা ১৩কেজি ৮০গ্রাম,হেরোইন ৫৬১গ্রাম ৬৭৪ পুড়িয়া,ফেনসিডিল ১,১৭৭ বোতল চোলাই মদ ২,৫৬৪.৫লিটার ৩১০ বোতল,মোট ৪৯,৯২,১৭০ টাকার অবৈধ মাল উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।বর্তমানে পুলিশের এই তৎপরতার কারনে উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতি,দস্যুতা,খুন,অপহরন,ডাকাতির প্রস্ততি মাদক সহ ভিবিন্ন অপরাধ মূলক কর্ম কান্ড পুর্বের তুলনায় অনেক কম। এ
বিষয়ে আলাপ কালে কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার বলেন,জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা আইন শৃংখলা পরিস্তিতির উন্নয়নে কাজ করে আসছি। জনগনের সাথে সম্পর্ক তৈরী করে তাদের আইনী

পরামর্শ দিয়ে সচেতন করেছি। আমাদের পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য আন্তরিকতার সাথে কাজ করায় আগের চেয়ে আইন শৃংখলার পরিস্থিতি উন্নয়ন হয়েছে।আমাদের মাননীয় পুলিশ সুপারের তৎপরতায় ভবিষ্যতে ও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি।

Share Button