ঈদকে সামনে রেখে পিঠা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন গ্রামের মহিলারা

মোঃ শাকিল আহম্মেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

ঈদ মানেই নানা রকমের সেমাই আর বাহারি পিঠা।ঈদ আসলেই দেখা যায় গ্রামের মহিলারা সেমাই আর পিঠা বানানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে।আর তাদের হাতে তৈরি এই পিঠা গুলো তারা খেজুর গাছের কাটা দিয়ে তৈরি করে।তারা খেজুরে কাটা দিয়ে পিঠার মধ্যে নানা রকমের ফুল তৈরি করেন। আর তাদের তৈরি এই পিঠা গুলো চোখে পড়ার মতোতাদের হাতে তৈরি পিঠার মধ্যে অন্নতম পিঠা গুলো হলো নকশী পিঠা,ঝিনুক পিঠা বা চিরনী পিঠা এবং পাতা পিঠা আর এই সব পিঠা তৈরীর উপকরণ হিসেবে ব্যবহার করা হয় আতব চাউলের গুরি খেজুর গাছের কাটা, চিরনী ইত্যাদি এই সব পিঠা তৈরীর কাজে ব্যবহার করা হয়

Share Button