ছালছাবিল-এর কবিতা “দান”

দান
ছালছাবিল

আচ্ছা পরান মন্ডল ক্যামনে হলো
ঐ আকাশ নীল,
আর কিভাবে তৈরি হলো
নাগেশ্বরীর বিল ।

মুচকি হেসে পরান মন্ডল
দেন পেতে তার বুক,
পরানের বউ তাতেই খোঁজে
শীতল মায়ার সুখ।

আকাশ, বাতাস, মাটি, পানি
বৃষ্টির, রোদ, আর, গাছ,
তার ইশারায় জলের তলে
লুকায় কত মাছ।

শুনবে তবে কে সে মহান
কে সে মহীয়ান,
আল্লাহ তিনি এই পৃথিবীর
সবাই যে তার দান ।

নাগেশ্বরী, কুড়িগ্রাম।

Share Button