রুবেল সিদ্দিকী:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডপ এলাকায় ধরলা নদীর ভাঙন রোধে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকবাসী।
রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন নাও ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. হাছেন আলী, ২নং ইউপি সদস্য আয়াজ উদ্দিন, শিক্ষার্থী আব্দুস সালাম, সমাজসেবক সিদ্দিক হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, নদী ভাঙনের শিকার আব্দুল মালেক, মোঃ নছিম উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ চলতি বছরে ৩৫০টি এবং গত ৩ বছরে ৬৮১টি বাড়ী ভেঙেছে। এতে এক হাজার একর ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে সরকারি আবাসন প্রকল্পসহ ফসলী জমি, মাছের ঘের ও গরুর প্রকল্প। একাধিকবার যোগাযোগ করা হলেও পানি উন্নয়ন বোর্ড কোন সাঁড়া দেয়নি।
এ কারনে ভিটে মাটি হারা মানুষ দীর্ঘ ৩৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভাঙন কবলিত এলাকার প্রায় দুইশত মানুষ কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে মানব বন্ধন কর্মসূচী পালনের পাশাপাশি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন স্থানীয় লোকজন।
