হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে দীর্ঘদিন ধরে ড্রাইভার ও ইঞ্জিন স্বল্পতা এবং স্টেশন মাস্টার না থাকার কারণে, বন্ধ থাকা চিলমারী-রংপুর রেলপথের ট্রেনটি আগামী ১ মার্চ থেকে চালু হতে হচ্ছে ২টি কমিউটার ট্রেন। গত প্রায় ২ বছর বন্ধ থাকার পর ট্রেনটি আবার চালু হতে যাচ্ছে। এই সংবাদের কারণে কুড়িগ্রাম জেলার ৯ টি উপজেলাসহ বিভিন্ন স্টেশনের যাত্রীরা আনন্দের সাথে নিঃশ্বাস ফেলছেন আর আনন্দ করছেন, কেননা পেতে যাচ্ছে তাদের দীর্ঘ দিনের আশার ফল। এ বিষয়ে গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল কার্যালয়ের একটি পত্রের অনুমোদন প্রদান করা হয়েছে।
লালমনিরহাট রেলওয়ে ঊর্ধতন উপ-সহকারি প্রকৌশলী আব্দুর রাজ্জাক কমিউটার ট্রেনটি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আর ও জানান, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ চিলমারী-রংপুর রেলপথে ২টি কমিউটার ট্রেন চলাচলের উদ্যোগ নিয়েছেন। জানা গেছে, আগামী ১ মার্চ থেকে চিলমারী-রংপুর রেলপথে চিলমারী কমিউটার নামের ট্রেন ২টি, এই ট্রেনের একটি রাত ৯টায় কাউনিয়া স্টেশন থেকে ছেড়ে রমনা পৌঁছাবে রাত ১১টা ৩০ মিনিটে। রমনায় ট্রেনটি পৌঁছার পর রাতে থেকে সকাল ৮টায় রমনা ছেড়ে রংপুর স্টেশন পৌছাবে বেলা ১১টায়।
এদিকে ২টি কমিউটার ট্রেন চালু হলে রমনা ও কুড়িগ্রামবাসী দীর্ঘদিনের পর পাচ্ছেন এই সুবিধা। আপ-ডাউন সুবিধা দেয়া হয়নি। কোন স্টেশনে কখন থামবে এবং ভাড়া বিষয়ে এখনো বিস্তারিত কোন তথ্য প্রকাশ করেনি রেল কর্তৃপক্ষ। এ দিকে ট্রেন পাওয়ার আনন্দে কথা বলেন, রমনা ষ্টেশন এলাকার, মাসুম, সুজন, মিজান,মাঈনুল ও বালাবাড়ী ষ্টেশন এলাকার রুবেল, মমিনুল, সুলতান মাহমুদ বলেন, আমাদের এখন লেখা-পড়া করার অনেক সুবিধা হবে। তারা বলেন দীর্ঘদিন বন্ধ থাকা রেলপথে আবার ও কমিউটার ট্রেনটি চালুর জন্য আমরা চিলমারীবাসী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
