তাসের মাধ্যমে জুয়া, কারাগারে পাঁচ জুয়াড়ী

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) রাতে উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ নতুন বাজার এলাকা থেকে তাদেরকে অাটক করা হয়। বুধবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম।

চিলমারী মডেল থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ নতুন বাজার এলাকায় জুয়া খেলারত অবস্থায় পাঁচ জুয়াড়ীকে অাটক করে। এসময় জুয়া খেলায় ব্যবহৃত তাসসহ নগদ অর্থ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, রমনা মডেল ইউনিয়নের সরকারপাড়া গ্রামের মৃত-মজিবর রহমানের ছেলে মোঃ মিজু মিয়া (৩৯), খরখরিয়া এলাকার মোঃ আঃ রশিদের ছেলে মোঃ নুরুজ্জামান (২৬), শরীফেরহাট এলাকার মৃত-আকবর আলীর ছেলে মোঃ রাশেদুল ইসলাম (৪৭), পশ্চিম খরখরিয়া এলাকার মোঃ শাহজামালের ছেলে মোঃ ফিরোজ (৩৭), উত্তর খরখরিয়া এলাকার মৃত- খমির শেখের ছেলে হামিদুল ইসলাম (৫০)।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে জুয়াড়ীদের অাটকের পর মামলা দিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share Button