নাগেশ্বরীতে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারী হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর। পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অংশ নেয়া খামারীদের প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন তিনি।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল মমিনের সভাপতিত্বে এ সময় আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম, ভাইস চেয়ারম্যান রুকনুজ্জামান শিমু, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার কোকিল চন্দ্র বিশ^াস, খামারী হান্নানুর রহমান, খাদিজা বেগম প্রমুখ। প্রদর্শনীতে উপজেলার ৩১ জন খামারী অংশ নেয়। শেষে এদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী খামারীকে পুরস্কার বিতরণ করা হয়।

Share Button