নাগেশ্বরীর কবি রওশন আরার দ্বিতীয় কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন

নয়া খবর সাহিত্য ডেস্ক:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার স্বনামধন্য কবি রওশন আরার দ্বিতীয় কাব্যগ্রন্থ “কুঞ্জ কুটির”-এর মোড়ক উম্মোচন অনুষ্ঠান হয়েছে। বিভাগীয় লেখক পরিষদ-রংপুর এক অনুষ্ঠানে ১৮ ডিসেম্বর, শনিবার সন্ধ্যায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। বিভাগীয় লেখক পরিষদ-রংপুর এর কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা, কবি ও প্রাবন্ধিক নূর মোহাম্মদ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এর সঞ্চালণায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিভাগীয় লেখক পরিষদের সভাপতি কাজী মো. জুন্নুন, প্রাবন্ধিক ও কুড়িগ্রাম সরকারি কলেজের সহকারী অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, লেখক পরিষদ রংপুর এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি কবি মকবুল হোসেন সুমন, সিনিয়র সহ-সভাপতি কবি এসএম সাথী বেগম, সাংগঠানিক সম্পাদক কবি শামসুজ্জামান সোহাগ, কুড়িগ্রাম জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কবি ও সাংবাদিক হাফিজুর রহমান হৃদয়, কাব্যগ্রন্থ কুঞ্জ কুটির এর লেখক, কবি রওশন আরাসহ অন্যরা।

কবি রওশন আরা জেলার নাগেশ^রী উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে এবং আজমাথা ঝাকুয়াটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তাঁর প্রথম কাব্য গ্রন্থ “সোনালী সূর্যদয়” ২০১৭ সালে প্রকাশিত হয়।

Share Button