নয়া খবর ডেস্ক:
বিভাগীয় লেখক পরিষদ-রংপুর এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা শাখার লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিশুদ্ধ আত্মা, সুন্দর সমাজ এই ¯েøাগান নিয়ে, ১৮ ডিসেম্বর, শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে লেখকদেরকে নিয়ে, আলোচনাসভা, কবিতা পাঠ, গুনী সম্মাননা প্রদান ও বার্ষিক স্মারকগ্রন্থ ও ক্যালেন্ডারের মোরক উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিভাগীয় লেখক পরিষদ-রংপুর এর কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি এডভোকেট মজিবর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এর সঞ্চালণায় এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মো. জুন্নুন, প্রাবন্ধিক ও কুড়িগ্রাম সরকারি কলেজের সহকারী অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, লেখক পরিষদ রংপুর এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মকবুল হোসেন সুমন, সিনিয়র সহ-সভাপতি এসএম সাথী বেগম, সাংগঠানিক সম্পাদক শামসুজ্জামান সোহাগ, কুড়িগ্রাম জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হৃদয়সহ অন্যরা।
এ সময় কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কবি, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সরকারকে গুনী সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও শেষে বার্ষিক স্মারকগ্রন্থ “নৃ” এবং কবি রওশন আরার কাব্যগ্রন্থ কুঞ্জ কুটির এর মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ।
