কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়িতে একটি মহাবিপন্ন প্রজাতির একটি শকুন উদ্ধার করেছেন আহম্মদ আলী নামে এক শ্রমিক সরদার। রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের আমতলা বাজার সংলগ্ন এক মাঠ থেকে জালে আটকে পড়া ওই শকুনটি উদ্ধার করে নাওডাঙ্গা ফুলের পার সংলগ্ন কুটি চন্দ্রখানা গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসেন তিনি।
খবর পেয়ে আসে পাশের মানুষজন শকুনটিকে এক নজর দেখতে আর সোমবার (২০ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত আহম্মদ আলীর বাড়িতে ভিড় জমায়। পরে বিকেলে শকুনটি কে বন বিভাগ নিয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা নবীর হোসেন জানান,খবর শুনে শকুনটি উদ্ধার করা হয়েছে। এবং শকুনটিকে কুড়িগ্রামে পাঠানো হয়েছে। কুড়িগ্রাম বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম জানান, আজ ফুলবাড়ি থেকে শকুনটি উদ্ধার করা হয়েছে। এবং আমাদের অফিসে হেফাজতে আছে। আগামীকাল শকুনটি দিনাজপুরের সিংরায় অবমুক্ত করা হবে।
