১টি ছাগলের ৬ টি বাচ্চা জন্ম : এলাকায় চাঞ্চল্য

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক অটোচালকের বাড়ীতে একটি দেশি ছাগলের ৬ টি বাচ্চা জন্ম হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে সেই ছাগল দেখতে উৎসুক জনতার ভিড় জমেছে ওই বাড়িতে।

উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেষা গজেরকুটি গ্রামের আসমত আলী ও তার স্ত্রী মনোয়ারা বেগমের গৃহহপালিত একটি ছাগলের পেট থেকে জন্ম নিয়েছে ওই ৬টি ছানা।
তারা জানান, স্ত্রী মনোয়ার বেগমের ইচ্ছায় আসমত আলী ধার-দেনা করেই একটি দেশি ছাগল কিনে দিয়ে স্ত্রীর আবদার পুরণ করে। এক বছরের মধ্যেই প্রথম বারেই দুই বাচ্চা জন্ম দেয়। দ্বিতীয় বারে চারটি বাচ্চার জন্ম দেয়, তৃতীয় বারে জন্ম হয় তিনটি বাচ্চার। আর চতুর্থবারে সোমবার রাতে এক এক করে জন্ম নেয় ৬টি ছাগল ছানার।

স্থানীয়রা জানান, এ খবরে মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন এলাকার উৎসুক জনতা ছাগল দেখতে ভিড় জমাতে থাকে ওই বাড়িতে। আর মা ছাগলসহ ৬টি বাচ্চাও সুস্থ ও স্বাভাবিক ভাবে চলাফেরা করছে। ৬টি বাচ্চা সু-স্বাস্থ্যবান। বাচ্চাগুলো তার মায়ের সঙ্গে চলাফেরা করেছে বাড়ির উঠান। ছাগলের ৬টি বাচ্চা হওয়ায় আসমত আলী ও তার স্ত্রী মনোয়ারাকে ভাগ্যবান দম্পতি বলে মনে করছেন স্থানীয়রা।

খলিশাকোঠাল এলাকায় থেকে ছাগলের বাচ্চা দেখতে আসা সেকেন্দার আলী জানান, আগেই কখনোই ছাগলের ৬টি বাচ্চা জন্ম হওয়া দেখিনি। এই প্রথম দেখলাম। ৬ টি বাচ্চায় সুস্থ ও সুন্দর।

স্থানীয় বুলমলি বেগম ও ফুলো বেগম জানান, চারটা পাচটা পর্যন্ত ছাগলের বাচ্চা হয় দেখছি এবং শুনেছি। কিন্তু দেশি ছাগলের ৬টি বাচ্চা হয় তা আগে কখনও দেখিনি। আজকে দেখলাম। সত্যিই বাচ্চাগুলো দেখতে খুবেই সুন্দর। সত্যিই এই পরিবারটি ভাগ্যবান।

ছাগলের মালিক আসমত আলী ও তার স্ত্রী আনোয়ারা বেগম জানান, আল্লাহের অশেষ রহমতে ৬ টি ছাগলের বাচ্চা হওয়ায় আমরা খুবই খুশী। এই দেশি জাতের ছাগলটি মোট ১৫ টি বাচ্চার জন্ম দেয়।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য এরশাদুল হক জানান, আসলে মহান আল্লাহের অশেষ রহমতে ছাগলের ৬ টি বাচ্চা হয়েছে। সত্যিই আসমত আলী ভাগ্যবান বলে আমি মনে করি। সকাল থেকেই ছাগলের বাচ্চাগুলো এক নজর দেখার জন্য শতশত মানুষের ঢল নামে। আমি নিজেই বাচ্চাগুলো দেখলাম। আগেই কখনও ৬ টি বাচ্চা হওয়া দেখিনি। চার থেকে পাঁচটি বাচ্চা হয়েছে দেখেছি। আসমত আলীর দেশি ছাগলের ৬ টি বাচ্চা হওয়ার পরেও ৬ টি বাচ্চাই খুবেই স্বাস্থ্যবান এবং দেখতেও অনেকটা সুন্দর।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. কৃষ্ণ মোহন হালদার জানান, চারটি পর্যন্ত ছাগলের বাচ্চা হয় এটা স্বাভাবিক। কখনও কখনও পাঁচটিও হয়। ৬ টি বাচ্চা হয় এটা ব্যতিক্রম। তবে এটা অস্বাভাবিকের কিছু না, হতেই পারে। আমরা ছাগলের মালিককে বাচ্চাগুলোর দেখাশুনার জন্য পরামর্শ দিবো এবং সাথে বাচ্চাগুলোর খাদ্য সামগ্রী দেয়া হবে।

Share Button