কুড়িগ্রামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম মাদ্রাসাতুল হুফফাজ-এর আয়োজনে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতার ৫ম অডিশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় ভ‚রুঙ্গামারী উপজেলার সাব-রেজিষ্ট্রার অফিস সংলগ্ন দারুল ইহসান ক্যাডেট মাদরাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১৫টি মাদ্রাসার ১১০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এতে দুটি দলে মোট ২০জনকে বাছাই করে ইয়েস কার্ড প্রদান ও এদের মধ্যে ৬ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা কুড়িগ্রাম জেলায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ‚ড়ান্ত পর্বে অংশগ্রহণ করবেন। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম ও লালমনিরহাটের অর্ধশতাধিক মাদরাসার প্রশিক্ষক হাফেজ ক্বারী মাওলানা মো. ইউনুছ মাহমুদ, মাদরাসাতুল হুফ্ফাজ এর পরিচালক হাফেজ শহিদুল ইসলাম ও মাওলানা মফিজুল ইসলাম। এছাড়াও হাফেজ ফেরদৌস হাসান, রমজান আলী, হাফেজ আতিকুর রহমান আতিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

Share Button