শাকিল আহম্মেদঃ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি শহীদুল ইসলাম রিপনকে দেখতে জান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সভাপতি আলোচিত সাত খুন মামলার বাদী পক্ষের প্রধান কৌসুলি সিনিয়র আইনজীবী এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আমিনুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি: মোঃ স্বপন চৌধুরী,পারভেজ মল্লিক।সহ-সাধারন সম্পাদক: মোঃ দেলোয়ার হোসেন শাহ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ সজিব খন্দকার,মহানগর যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আলামিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারন সম্পাদক ইবরাহীম আহম্মেদ বাবু,যুবদল নেতা হৃদয় ভূইয়া।
