“এলো রমজান”
নেকের পাল্লা করতে ভারী
এলো রমজান মাস,
রমযান মাসে প্রাণটা ভরে
করবো পূণ্যের চাষ।
জীবন চলার পথে আমি
করছি কত পাপ,
রোজা রেখে প্রভুর কাছে
চাইবো সুরে মাফ।
রাত্রি বেলা সেহরি খেয়ে
রাখব দিনে রোজা,
শপথ নিলাম প্রভুর পথে
চলব আমি সোজা।
শিরক মুক্ত আমল করে
চলব জীবনভর,
আল্লাহ্ তুমি কবুল করো
আমার কণ্ঠস্বর।
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।
