শাকিল আহমে,রূপগঞ্জ (নারানগঞ্জ) প্রতিনিধিঃ
একটি রপ্তানিমুখী ষ্টীল এন্ড রি-রোলিং মিলের নেডেল ওয়্যার ক্যারেনের তার ছিটকে পড়ে নেডেলের ভিতরে থাকা লোহার তরল পদার্থ ছড়ে দগ্ধ হয়েছে ৬ শ্রমিক। রোববার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকার হাজী ইসলাম উদ্দিন ষ্টীল এন্ড রি-রোলিং মিলে ঘটে এ দুর্ঘটনা।
ষ্টীল মিলের সুপারভাইজার স্বপন মিয়া জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পার্শের কর্ণগোপ এলাকায় অবস্থিত হাজী ইসলাম উদ্দিন ষ্টীল এন্ড রি-রোলিং মিলে দুই শতাধীক শ্রমিক কাজ করেন। প্রতিদিনের ন্যায় রোববারও শ্রমিকরা কাজ করছিলো।
দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে মিলের নেডেল ওয়্যার ক্যারেনের তার ছিটকে নিচে পড়ে যায়। এসময় নেডেলের ভিতরে থাকা লোহার তরল পদার্থ ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে তরল পদার্থ গুলো থেকে আগুন ধরে যায়। এতে ছয় শ্রমিক দগ্ধ হয়। দগ্ধরা হলেন, শ্রমিক সোহেল, আব্দুর রহমান, ফারুক, পলাশ, নজরুল ও আলম।
এদের মধ্যে আশংকাজনক অবস্থায় সোহেল, আব্দুর রহমান, ফারুক ও পলাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, ঘটনায় ওই ষ্টীল মিলের সুপারভাইজার স্বপন ও সিকিউরিটি ইনচার্জ শাহজাহানকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল হক বলেন, তদন্ত অনুযায়ি ব্যবস্তা নেওয়া হবে।
