কুড়িড়গ্রামে নির্বাচনী সহিংসতায় একজনের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, গত সোমবার (২২ নভেম্বর) রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বাবুল মিয়া (৪০) নামের এক সমর্থক আহত হয়। পরে স্থানীয়রা আহত বাবুল মিয়াকে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার একটি ক্লিনিকে ভর্তি করায়। মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে ক্লিনিক থেকে বাড়িতে নিয়ে আসলে সন্ধ্যায় তার মারা যায় বাবুল। নিহত বাবুল মিয়া ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রাবাইতারী বটতলা গ্রামের আজগার আলীর ছেলে।

ফুলবাড়ীর থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় জানান, বাবুল মিয়া চিকিৎসা নিয়ে বাড়িতে আসার পর তার হার্ট এ্যাটাকে মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঘটনাস্থলে যাচ্ছি।

Share Button