ভূরুঙ্গামারীতে ট্রাক চাপায় সেনা সদস্যের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শিপন মিয়া (২৫) নামের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। নিহত শিপন উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ৩নং ওয়র্ডের সাবেক (ইউপি) সদস্য আব্দুল আউয়ালের ছেলে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ভূরুঙ্গামারী-সোনাহাট সড়কে সোনাহাট ব্রিজের মাঝখানে এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে সেনা সদস্য শিপন মিয়া মোটরসাইকেলযোগে অপর এক আরোহীসহ ভূরুঙ্গামারী থেকে বাড়ি ফেরার পথে সোনাহাট ব্রিজের মাঝখানে আসলে বিপরীত দিক থেকে দ্রæতগতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে মোটরসাইকেল থেকে সে ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত শিপন মিয়া কিছুদিন আগে তার কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে এসেছে বলে জানায় তার স্বজনরা।

ভুরুঙ্গামারী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল জানান, ঘাতক ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। তবে নিহত ওই সেনা সদস্যের কর্মস্থল সম্পর্কে জানা যায়নি।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share Button