কুড়িগ্রামে অসচ্ছল পরিবারের মাঝে “গ্রিন ইকোর” সুপারির চারা ও পেঁপে বীজ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি:

সুপারি চারা রোপণ করি, পরিবেশ বান্ধব অর্থনীতি গড়ি” এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামে সবুজ অর্থনীতি গড়ার লক্ষে ‘গ্রিন ইকো’ নামক একটি সামাজিক সংগঠন অস্বচ্ছল পরিবারের মাঝে সুপারির চারা ও পেঁপে বীজ বিতরণ করেছে।

শুক্রবার (১৯ নভেম্বর) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বোতলার পাড় গ্রামে ২০ টি পরিবারের হাতে এসব চারা তুলে দেন।
অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া বিশটি পরিবারে পাঁচটি করে সুপারি গাছের চারা এবং এক প্যাকেট করে উচ্চ ফলনশীল পেঁপে বীজ প্রদন করে। সে সময় উপস্থিত ছিলেন গ্রিন ইকোর পরিচালক সঞ্জয় চৌধুরী।

তিনি বলেন- “বর্তমান পৃথিবীর সামনে জলবায়ু ও পরিবেশ বিপর্যয় মোকাবেলাই হলো প্রধান চ্যালেন্জ। বাংলাদেশের জন্য সেটি আরও বড় রকমের চ্যালেন্জ হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতি জলবায়ু ও পরিবেশ বিপর্য়ের অন্যতম কারণ। তাই বাংলাদেশের দরিদ্রতম জেলা কুড়িগ্রাম থেকে সবুজ অর্থনীতি গড়ার লক্ষে আমরা কাজ শুরু করেছি”।

সঞ্জয় চৌধুরী আরও বলেন- “সুপারি গাছ যেহেতু অল্প জায়গায় হয় এবং আর্থিক মূলেও কম নয়, তাই সুপারি চারা বিতরণের সিদ্ধান্ত নিয়েছি আমরা।”

গ্রিন ইকোর এই কার্যক্রমের সাথে আরো যুক্ত হয়েছে পরিবেশবাদী সংগঠন ‘গ্লোবাল সিটিজেন্স ফর হিউমিনিটি’ ও ‘রিনিউ নাও’ নামের দুটি সংগঠন।
অনলাইনে গ্লোবাল সিটিজেন্স ফর হিউমিনিটি সংগঠনটির সভাপতি এহসানুল হক যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়ে বলেন- একমাত্র পরিবেশ বান্ধব অর্থনীতিই পারে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে পৃথিবীতে রক্ষা করতে। অন্যদিকে রিনিউ নাউ এর পরিচালক রায়হান আহমেদ অনলাইনে যুক্ত হন। তিনি পরিবেশ রক্ষায় সকলকে আহবান জানান।

অনুষ্ঠানটিতে অতিথী হিসেবে ছিলেন রংপুর সরকারি কলেছের শিক্ষক প্রদিপ মিত্র। তিনি গ্রিন ইকোর এই সুপারি চারা বিতরন কর্মসূচির প্রশংসা করে বলেন, সারা বাংলাদেশে এরকম কার্যক্রম হওয়া দরকার। এসময় উপস্থিত ছিলেন গ্রিন ইকো কর্মী মৃনাল রায়, সুমন চ্যাটার্জী, রাশেদুল ইসলাম, বিপ্লব প্রমুখ

গ্রিন ইকো এই মাসেই কুড়িগ্রামের আরও তিনটি উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করবে বলে জানান গ্রিন ইকোর পরিচালক সঞ্জয় চৌধুরী।

Share Button