কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামরে রাজারহাট উপজলোয় পূজার ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সুরেন্দ্রনাথ রায় (৬৬) নামের এক সনাতন র্ধমাবলম্বী বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে ফুলখাঁর চাকলা বিলের পুকুর থেকে ওই বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। তিনি উপজেলার চাকিরপশার ইউনিয়নের রতিরাম কমল ওঝাঁ গ্রামের বাসীন্দা বলে জানা গেছে।
চাকিরপশার ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিৎ করে জানান, চাকিরপশার ইউনিয়নের রতিরাম কমল ওঝাঁ গ্রামের সুরেন্দ্রনাথ রায় শুক্রবার সকালে পূজার ফুল সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয়ে দুপুর পেরিয়ে যায়। বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে ফুলখাঁর চাকলা বিলের পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে নজি বাড়িতে নিয়ে সৎকার করে।
