রাজারহাটে প্রতিবন্ধী শিশুকে জোরপূর্বক শ্লীলতাহানির অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক প্রতিবন্ধী শিশুকে জোড় পূর্বক যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার (১৯ নভেম্বর) অভিযুক্ত মোঃ রবিউল ইসলাম(১৯) বাড়ি ফাঁকা পেয়ে সবার অগোচরে দুপুরের দিকে ঘরে ঢুকে জোড়পূর্বক ভয়ভীতি প্রদর্শণ করে উক্ত শিক্ষার্থীর শ্লীলতাহানি করে বলে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত রবিউল ইসলাম একই ইউনিয়নের পীরমামুদ গ্রামের মোঃ ইউনুস আলীর ছেলে।

ওই প্রতিবন্ধী পরিবার সূত্রে জানা যায়, স্কুল যাওয়া আসার পথে তাদের মেয়েকে রবিউল প্রায় সময়ই উত্তক্ত করে আসত। বিষয়টি তাদের মেয়ে বাসায় জানালে একাধিকবার রবিউলকে সতর্ক করা হলেও সে হিংস্র হয়ে ওঠে। এর পরিনামে আজ প্রতিবন্ধী শিশুর শ্লীলতাহানি করে।

মেয়ের বাবার সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, রবিউল প্রায় সময়ই আমার মেয়েকে রাস্তাঘাটে কুপ্রস্তাব ও ভয়ভীতি প্রদর্শণ করত। আমরা তার পরিবারকে বিষয়টি জানালে তারা উল্টো আমাদেরকে ভয় দেখাতো। আমি এর বিচার চাই।

অভিযুক্ত রবিউলের বাবার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এসব কিছু সাজানো এবং উদ্দেশ্য প্রনোদিত। আমার ছেলের সাথে মেয়ের বাবা টাইলস মিস্ত্রীর কাজ করে। আজ কাজ না থাকায় আমার ছেলে তার বাড়িতে পানি খেতে গিয়েছিলো। আর এই সুযোগে তারা আমার ছেলের নামে এসব ভূল তথ্য ছড়িয়ে থানায় অভিযোগ দিয়েছে।

এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Button