হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বজ্রপাতে আহত ১ ও নিহত ২ জন। আজ বিকাল বেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটেছে। জানা যায়, আজ দুপুর ৩টার দিকে উপজেলার নয়ারহাট ইউনিয়নের গয়নার পটল এলাকায় পাট ধোয়ার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় ও বজ্রপাতের ঘটনা ঘটে, এতে ৩ জন দিন মজুর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের নৌকা যোগে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক, মোঃ জাহাঙ্গীর হোসেন (২৮) ও সোনা মিয়াকে (৩৫) মৃত বলে ঘোষণা দেন। এবং আহত আব্দুস ছামাদ(৪৫) কে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতরা হলেন – অষ্টমীরচর ইউনিয়নের মধ্য বাশপাতারী গ্রামের মোঃ তমছর মোল্লার ছেলে জাহাঙ্গীর হোসেন এবং হায়দার আলীর ছেলে সোনা মিয়া। এ ঘটনায় অষ্টমীরচর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার আব্দুল হালিম, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ২ জন ব্যক্তি অষ্টমীরচর ইউনিয়নের এবং ঘটনাটি ঘটেছে নয়ারহাট ইউনিয়নের গয়নার পটল এলাকায়।
