চিলমারীতে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে গবাদী পশুর খাদ্য বিতরণ

হাবিবুর রহমান,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে গবাদি পশুর দানাদার খাদ্য বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলার চিলমারী ইউনিয়ন পরিষদে ৫৮০ জন কৃষকদের মাঝে জনপ্রতি ২বস্তা করে খাদ্য বিতরণ করেন। কার্যক্রমের উদ্বোধন করেন প্রাণিসম্পদ দপ্তরের মহাপরিচালক ডাঃ শেখ আজিজুর রহমান। এ সময় সময় উপস্থিত ছিলেন- প্রাণীসম্পদ দপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ ইসমাইল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল হক, চিলমারী ইউপি চেয়ারম্যান মোঃ গয়ছল হক মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র সহযোগিতায় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

Share Button