মনিরুল ইসলাম মিলনঃ
কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলায় কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদুৎ সমিতির আওয়াতাধীন কচাকাটা অভিযোগ কেন্দ্র বনাম সোনাহাট স্থলবন্দর অভিযোগ কেন্দ্রের ফাইনাল ম্যাচ গতকাল শুক্রবার বিকাল ৪.০০ ঘটিকায় কচাকাটা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় কচাকাটা অভিযোগ কেন্দ্র সোনাহাট স্থলবন্দর অভিযোগ কেন্দ্রকে ৩-১ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ভূরুঙ্গামারী যোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার কাওসার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সহকারী জেনারেল ম্যানেজার কুমার আবির শুভ, কচাকাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম।
খেলাটির বিশেষ আকর্ষন হিসেবে কচাকাটা অভিযোগ কেন্দ্র দলের হয়ে পুরো ম্যাচ খেলেন কচাকাটা থানার নবাগত অফিসার ইনচার্জ জাহেদুল ইসলাম।
