হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
করোনায় মুখ থুবরে শিক্ষা ব্যবস্থা সেই সাথে প্রতিষ্ঠানের বাণিজ্য। অসহায় অভিভাবক ও শিক্ষার্থীরা। ইউনিক ফরম দেয়ার নামে সুযোগ বুঝে শিক্ষা প্রতিষ্ঠান গুলো কোন নিয়মনীতি তোয়াক্কা না করেই শিক্ষার্থীর মৌলিক তথ্য, CCDS অনুসরন -ফরমের নামে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। ফরম প্রতি ৫০টাকা করে দেয়া না হলে ফরম দিচ্ছেন না স্কুল কতৃপক্ষ। যার কারণে অনেক শিক্ষার্থী ঘুরে যাচ্ছেন। সরেজমিন উপজেলার থানাহাট এ,ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে গেলে এমন দৃশ্য চোখে পড়ে, টাকা না দিলে ফরম দিচ্ছেন না তারা। টাকা নেয়ে হচ্ছে বিষয়টি জানতে চাইলে দায়িত্বরত শিক্ষক ও পিয়ন বলেন তথ্য পাঠানোর জন্য কম্পিউটার কম্পোজ করা লাগবে যার কারণে টাকা নেয়া লাগছে। একই অভিযোগ থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধেও। থানাহাট এ ইউ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এর সাথে যোগাযোগ করা হলে পাওয়া য়ায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রধান শিক্ষক বলেন ফরম দিয়ে টাকা নেয়ার কোন বিধান নেই, আমরা নিচ্ছি না, আর কেউ যদি নিয়ে থাকে তা সঠিক হয়নি। থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বলেন দায়িত্বরতদের টাকা নেয়া নিষেধ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তাহের আলী বলেন টাকা নেয়ার কথা শুনেছিলাম তা নেয়া নিষেধ করা হয়েছে।
