রায়গঞ্জে পরোকিয়া প্রেমের বলি চন্দনের মাতার সংবাদ সম্মেলন

অভিজিৎ কুমার সিরাজগঞ্জ থেকেঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা হালদার পাড়ায় স্ত্রীর পরোকিয়া প্রেমের বলি স্বামী চন্দনের অকাল মৃত্যুর জন্য বিকাশ হালদার কে দায়ী করে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় চান্দাইকোনা হালদার পাড়ায় নিহত চন্দনের মা মায়া রানী সংবাদ সম্মেলনে বলেন, তারপুত্র বধু পুর্নিমা সাথে একই গ্রামের সুকিল হালদারের পুত্র বিকাশ হালদারের সাথে দীর্ঘদিন ধরে পরোকিয়া প্রেমের সর্ম্পক চলে আসছিল। বিষয়টি তার স্বামী চন্দন বাশফোড় টের পেয়ে গ্রামে কাধিক বার শালিশ দরবার করেও তা রোধ করতে না পেরে গত ২৬ শে মে চান্দাইেেকানা হোলসেলের পার্শ্বে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। লাশটি ময়না দন্তের পর চান্দাইকোনা শ্বশান ঘাটে দাহ করা হয়েছে। এ ঘটনায় নিহত চন্দনের মা পরোকিয়া প্রেমের সাতে জড়িত বিকাশের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে।

Share Button