চিলমারীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হাবিবুর রহমান, চিলমারী প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় চিলমারী সরকারী কলেজ মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার (বীরবিক্রম), এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান,সহকারী কমিশনার(ভূমি) মো. গোলাম ফেরদৌস, জেলা পরিষদ সদস্য মো.রেজাউল করিম লিচু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান,রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুর ইসলাম মঞ্জু,রমনা ইউপি চেয়ারম্যান আজগার আলী প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে অষ্টমীরচর ইউনিয়ন ও রমনা ইউনিয়ন। টুর্নামেন্টে উপজেলার ৬ টি ইউনিয়নের ৬টি দল অংশ গ্রহন করবে। উদ্বোধনী খেলাটি পরিচালনা করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সাঈদ হোসেন আনছারী।

Share Button