কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হিরা খাতুন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রী। নিহত হিরা খাতুন রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের ছড়ার পাড় গ্রামের হারুন মিস্ত্রীর মেয়ে এবং সরফ উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালের দিকে রাজারহাট উপজেলায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাতে হিরা খাতুন তার বাবা মায়ের ঝগড়া লাগে, সেই ঝগড়া কে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বাবা হারুন মিস্ত্রি কন্যা হিরাকেও মারপিট করে। হিরা বাবার উপর রাগ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
