নাগেশ্বরীতে দৈনিক আমার সংবাদের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার:

“সাহসীকতার জয়-আট পেড়িয়ে নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাগেশ্বরীতে দৈনিক আমার সংবাদের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় কচাকাটা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন-কচাকাটা থানা তদন্ত কর্মকর্তা কামাল, বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার যুগ্ন পরিচালক নুর ইসলাম, এস.আই সাইফুল্লাহ, কেদার ইউপি চেয়ারম্যন মাহবুবুর রহমান, কচাকাটা প্রেসক্লাবের সভাপতি ও আরটিভির কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চল, কচাকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কেদার মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাফিজুল মন্ডল, যুগের আলো’র কচাকাটা প্রতিনিধি মনিরুর ইসলাম মিলন, কেদার ইউপির সাবেক চেয়ারম্যান আ.খ.ম ওয়াজেদুল কবীর রাশেদ, কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরূজ্জামান কবীর, কচাকাটা বহুমূখী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আইয়ুব আলী, সুবলপাড় বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সফিক সরকার, কচাকাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়ির সহকারি শিক্ষক রফিকুজ্জামান লাভলু, নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মনিরুজ্জামান শেখ সাদী, অব. সেনা সদস্য আব্দুল আউয়াল, কেডিএসএস এর পরিচালক মমিনুর রহমান, কেদার যুবলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কেদার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলুল করীম প্রমুখ।

Share Button