স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার মেয়র ও পরিষদবর্গের জনসেবায় কাজ করার পূর্বে পৌরবাসীর মতামত ও পরামর্শ গ্রহণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে সতন্ত্র প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু নারিকেল গাছ প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচিত হওয়ায় তার আয়োজনে বুধবার (১০ ফেব্রæয়ারি) দুপুরে পৌরসভা মিলনায়তনে সাধারণ জনগন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ অন্যান্য সুধীজনদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী খাইরুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরীর সঞ্চালণায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুম, পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাজমুল হুদা লাল, অফিসার ইনচার্জ রওশন কবীর, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাই ভুট্টু প্রমুখ।
