মহেশপুরের আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী জিন্টুর সমর্থরে মহিলাদের সমাবেশ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরের ভৈরবা বাজারে গতকাল রোববার সকালে এলাকার হাজারো মহিলাদের নিয়ে মহিলা কর্মী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুদা জিন্টুর সমর্থনে মহিলা কর্মী সমাবেশটি অনুষ্ঠিত হয়।
নাজমুল হুদা জিন্টুর সহধর্মীনি বুলবুলি খাতুনের নেতৃত্বে বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভোলাডাঙ্গা, রুলি, বাঁশবাড়ীয়া, সাতপোতা, ভাষানপোতা, মতিলালপুর,বাগানমাঠসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের হাজারো মহিলাদের উপস্থিতিতে মহিলা সমাবেশটি অনুষ্ঠিত হয়।
মহিলাদের কর্মী সমাবেশে বক্তব্য রাখেন বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুদা জিন্টু,৫নং-ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস,১নং-ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,৮নং-ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শহীদুল ইসলাম,সাবেক ইউপি সদস্য আলহাজ্ব জফশের আলী প্রমুখ।

Share Button